ঢাকা
প্রকাশিত : August 27, 2025
আপডেট: August 27, 2025
প্রকাশিত : August 27, 2025

দুই বছরের প্রেমের পর টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান সম্পন্ন

দুই বছরের প্রেমের পর অবশেষে পপ সুপারস্টার টেলর সুইফট এবং এনএফএল তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলস বাগদান সম্পন্ন করেছেন।

দুটি ছবিসহ যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা লিখেছেন, ‘ইংরেজির শিক্ষক এবং জিম শিক্ষক বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।’

২০২৩ সালে টেলর ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কে জড়ান। অল্প সময়ের মধ্যেই তারা হয়ে ওঠেন বিশ্বজুড়ে আলোচিত জুটি।

কেলসির সঙ্গে সম্পর্কের শুরু থেকেই টেলর বদলে যান। প্রেম শুরুর কয়েক সপ্তাহের মধ্যে তিনি খেলার মাঠে গিয়ে কেলসকে উৎসাহ দেন, দামি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করেন এবং একে অপরের কাজের প্রশংসা করেন।

সূত্র: রয়টার্স।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram