ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২১
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৫
আপডেট: আগস্ট ২০, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৫

৩ দিনের ধর্মঘট শেষে আবারও ফ্লাইট চালু এয়ার কানাডার

লাগাতার ৩ দিনের ধর্মঘট শেষে আবারও ফ্লাইট চালু করলো এয়ার কানাডা। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও ক্রু’দের মধ্যে চলা বিরোধের অবসান ঘটেছে।

স্থানীয় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে স্বল পরিসরে ফ্লাইট শুরু করে এয়ারলাইন্সটি। পুরোদস্তুর কার্যক্রম শুরু করতে আরও সপ্তাহখানেক লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগামী কয়েকদিন বাতিল হতে পারে বেশকিছু ফ্লাইট। বেতন বৃদ্ধির দাবিতে শনিবার থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক দেন এয়ার কানাডার ১০ হাজারের বেশি ফ্লাইট এটেন্ডেন্ট। যার জেরে, কার্যক্রম স্থগিত করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বাতিল করা হয় ৬শ’র বেশি ফ্লাইট। প্রতিদিন ভোগান্তিতে পড়েন গড়ে ১ লাখ ৩০ হাজার যাত্রী। কানাডার বৃহত্তম এয়ারলাইন্স এয়ার কানাডা।

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) ভোরে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) যা ১০ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট প্রতিনিধিত্ব করে, জানায় যে এয়ার কানাডার ক্যাবিন ক্রুদের ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram