

ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
এরদোগান বলেন, ‘ইউরোপ থেকে, বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।’
তিনি বলেন, ‘গাজায় নৃশংসতার মুখে কেউ চুপ থাকতে পারে না, যেখানে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে। ’
ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবশেষ পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি ‘ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে, যা সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের সপ্তাহে সম্পন্ন হতে পারে এমন একটি প্রক্রিয়ার অংশ।’

