ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৬
প্রকাশিত : জুলাই ২৪, ২০২৫
আপডেট: জুলাই ২৪, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৪, ২০২৫

নৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নিয়ে এসেছে ফাইটার জে-৩৫

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রই একমাত্র নৌশক্তি ছিল যারা তাদের বিমানবাহী রণতরীতে স্টিলথ ফাইটার (এফ-৩৫সি লাইটনিং II) মোতায়েন করেছিল। কিন্তু এখন চীন নৌবাহিনীতে তাদের প্রথম স্টিলথ ফাইটার সেনইয়াং জে-৩৫ অপারেশনাল করার মাধ্যমে মার্কিন শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করছে।

চীনের পিপল’স লিবারেশন আর্মি নেভি (PLAN) তাদের প্রথম দুটি জে-৩৫ ক্যারিয়ার-ভিত্তিক স্টিলথ ফাইটার গ্রহণ করেছে, যা সরাসরি মার্কিন নৌবাহিনীর স্টিলথ জেট প্রাধান্যকে প্রশ্নের মুখে ফেলেছে।

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীতে ১১০টিরও বেশি এফ-৩৫সি থাকলেও, চীন এখনও নৌ স্টিলথ ফাইটার মোতায়েনের প্রাথমিক পর্যায়ে আছে। তবে গত কয়েক বছরে চীনের প্রতিরক্ষা শিপইয়ার্ডগুলো যে গতিতে ও পরিমাণে বিমানবাহী রণতরী তৈরি করেছে, তাতে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তবে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ১১টি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী রয়েছে, যা বিশ্বে যেকোন দেশের মধ্যে সর্বাধিক। অন্যদিকে, চীনের সক্রিয় সেবায় আছে মাত্র দুটি—লিয়াওনিং ও শানডং।

চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান সমুদ্রপরীক্ষার পর্যায়ে আছে। এছাড়া চতুর্থ রণতরী (কোডনাম টাইপ-০০৪) নির্মাণ করছে চীন। প্রথম তিনটি চীনা রণতরী প্রচলিত জ্বালানিতে চলে, কিন্তু টাইপ-০০৪ হবে পারমাণবিক শক্তিচালিত।

সূত্র: এমএসএন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram