ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৮
প্রকাশিত : জুলাই ২১, ২০২৫
আপডেট: জুলাই ২১, ২০২৫
প্রকাশিত : জুলাই ২১, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও শতাধিক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষ। এ হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সম্প্রতি মোবাইল ফোনে ধারণা করা একটি ভিডিওর সত্যতা খুঁজে বের করে আল জাজিরা। ২০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাফাহ’র একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড় সরাতে পেপার স্প্রে করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে খাবার নিতে অপেক্ষমাণ সবাই।

উত্তর গাজার জিকিম ক্রসিং এ ত্রাণ নিতে যাওয়া বেসামরিকদের উপর হামলা করে ইসরায়েল। এসময় অন্তত ৬৭ জন প্রাণ হারান।

দক্ষিণে আরেকটি বিতরণ কেন্দ্রের কাছে আরও ৬ জন নিহত হন। এর আগের দিন একইভাবে মারা গিয়েছিলেন ৩৬ জন। গত মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯০০ জনের বেশি মানুষ।

উল্লেখ্য, জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা জানিয়েছে, তাদের কাছে গাজার সীমান্তে এমন পরিমাণ খাদ্য মজুদ রয়েছে যা তিন মাসের জন্য যথেষ্ট। তবে, গত ২ মার্চ থেকে তা আটকে রেখেছে ইসরায়েল।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram