ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৯
প্রকাশিত : জুলাই ১২, ২০২৫
আপডেট: জুলাই ১২, ২০২৫
প্রকাশিত : জুলাই ১২, ২০২৫

দিল্লিতে আবাসিক ভবন ধস

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই ভবনের বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১২ জুলাই) সকাল ৭টার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায়।

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। একাধিক দল কাজ করছে। এরমধ্যে দমকল বাহিনীর ৭টি দল রয়েছে। পরবর্তীতে আরও তথ্য জানা যাবে।

এখন পর্যন্ত চারজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন এটির ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram