ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৪
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫
আপডেট: জুলাই ৩, ২০২৫
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫

পাকিস্তানে সরকারি গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন খোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ ঘটনা ঘটে।

হামলায় টার্গেট করা হয় সহকারি কমিশনারের সরকারি গাড়ি। গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয় ৪ সরকারি কর্মকর্তার। নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম এবং কনস্টেবল রশিদ।

ভয়াবহ এই বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আরও ১৮ জন গুরুতর আহত হয়েছে। তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram