ঢাকা
প্রকাশিত : November 19, 2026
আপডেট: November 19, 2026
প্রকাশিত : November 19, 2026

বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। একই রাতে বরিশালের দুটি মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মুখোশধারী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোররাতে ছাত্রদলের নেতাকর্মীরা নানকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়িটির কয়েকটি জানালা ভাঙচুর হয়। একপর্যায়ে বাসভবনে আগুন দেওয়া হয়। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে বরিশালে সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।

গত বুধবার রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কে পৃথকভাবে এসব মিছিল করা হয় বলে দাবি করেছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ। নিজের ফেসবুক পেজে মিছিলের দুটি ভিডিও প্রকাশ করেন তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা একদল ব্যক্তি মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ সময় তাঁদের বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কের কোনো অংশে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির খবর তাঁদের কাছে ছিল না।

প্রকাশিত ৩৯ ও ৫৬ সেকেন্ডের দুটি ভিডিওর সূত্র ধরে নগরের গড়িয়ার পাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতের দিকে মহাসড়কে কয়েক মুহূর্তের জন্য মিছিলের শব্দ শোনা গেছে। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।

এদিকে, সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাতভর বরিশাল নগর ও আশপাশের এলাকায় নিরাপত্তা তৎপরতা দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। তাঁদের কয়েক দফা মহড়াও দিতে দেখা যায়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram