ঢাকা
প্রকাশিত : November 19, 2026
আপডেট: November 19, 2026
প্রকাশিত : November 19, 2026

ময়মনসিংহে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরের আসন ও জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে বাসটি পার্কিং করা ছিল। এ সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন।

ভালুকা ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসের ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসের ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

অন্যদিকে, বাসের মালিক মো. শফিকুল ইসলাম দাবি করেছেন, আগুনে তার পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা। শফিকুল ইসলাম বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram