

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৪০টি মোবাইলসহ একজনকে আটক করেছে।
আটককৃত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের মোঃ বাদল আলীর ছেলে মোঃ আপন হোসেন (৩২)।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী আজ রবিবার সকাল ৭ টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের
সোনামসজিদ বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় কানসাট যাওয়ার পথে আসামি আপন হোসেনের কাছে থেকে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এগার লক্ষ চল্লিশ হাজার টাকা।
জব্দকৃত মোবাইল শিবগঞ্জ থানায় জমা শেষে আটককৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের শেষে আজ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ।

