ঢাকা
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
প্রকাশিত : জুন ১৬, ২০২৬
আপডেট: জুন ১৬, ২০২৬
প্রকাশিত : জুন ১৬, ২০২৬

বানেশ্বরের আমের হাটে মার্কিন রাষ্ট্রদূত, খোঁজ নিলেন দাম ও বাণিজ্যের চিত্র

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর আমের খ্যাতি যে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মহলেও পৌঁছে গিয়েছে, তারই যেন আর এক প্রমাণ মিলল মঙ্গলবার সকালে। পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আম বাজারে হাজির হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent Thomas Christensen। তাঁর সঙ্গে ছিলেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রদূত হিসেবে তিনি চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন বানেশ্বর আম বাজারে পৌঁছে রাষ্ট্রদূত বাজারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। মৌসুমের ব্যস্ততম সময়ে দেশের অন্যতম বৃহৎ এই আম বাজারে তিনি বিভিন্ন জাতের আমের বেচাকেনা পর্যবেক্ষণ করেন।

বাজার সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত বিশেষভাবে ক্ষীরসাপাত (হিমসাগর), ল্যাংড়া, আম্রপালি ও বারি-৪ জাতের আমের বর্তমান বাজারদর, সরবরাহ ব্যবস্থা এবং ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে তিনি আম বিপণনের বাস্তব চিত্র জানার চেষ্টা করেন। সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ নাইমুল হাসান, রাজশাহীর পুলিশ সুপার মোঃ লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঃ রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য-সহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, বিদেশি কূটনীতিকের এমন সফর রাজশাহীর আমশিল্পের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়াবে। আম উৎপাদন ও বিপণনে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত বানেশ্বর বাজার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ আম দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। রাষ্ট্রদূতের এই সফর সেই বাজারের গুরুত্বকেই নতুন করে সামনে নিয়ে এল।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram