ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২১
প্রকাশিত : জুন ১১, ২০২৬
আপডেট: জুন ১১, ২০২৬
প্রকাশিত : জুন ১১, ২০২৬

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জুয়েল রানা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলার মুক্তদাহ মোড়ে পরস্পর বিরোধের জের ধরে জুয়েল রানার সঙ্গে একই এলাকার কয়েকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫/৬ জন তাকে মারধর করে। জুয়েল রানার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

এর ফলে তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে গ্রামবাসী তার উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার বেলা ১২.২৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, দুইজনকে সন্দহমূলক ধরা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনি সব বলা যাচ্ছে না। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করি ঘটনার কারণ বেরিয়ে আসবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram