ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১২
প্রকাশিত : জুন ৮, ২০২৬
আপডেট: জুন ৮, ২০২৬
প্রকাশিত : জুন ৮, ২০২৬

মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে মারপিটে বৃদ্ধ নিহত, আহত ৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারপিটে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পরানপুর ইউপির হাটোর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ উপজেলার পরানপুর ইউপির হাটোর উত্তরপাড়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে। এ ঘটনায় শিশুসহ আরো ৪ গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। ঘটনার পর স্বাধীন ও সৈয়ব আলী নামে দুইজন আসামিকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আসামিরা হলেন, উপজেলার এলাকার প্রতিবেশী ইমরান হোসেন (৩২), সোজাত (২৫), হামিদুর ওরফে আকু (২৭), সুমন (২৪), মাজেদুর রহমান (২৫), সজিব হোসেন (২৫), স্বাধীন (২১), কামরান (৩০), সৈয়ব আলী (৬৫), লুৎফুন্নাহার (৫৫) ও আমিনুর রহমান (৪০)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার ৫ দিন পূর্বে নিহত তৈয়বুর রহমানের ভাগ্নি মেহেরুনের সঙ্গে আসামিদের ছোট বাচ্চার আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই পূর্বের ঘটনার জের ধরে ঘটনার দিন সোমবার সকালে আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে নিহত বৃদ্ধের ভাগ্নি মেহেরুনের বাড়ির ভিতর জোরপূর্বক প্রবেশ করে মারপিট শুরু করেন। খবর পেয়ে মামা (নিহত বৃদ্ধ) এগিয়ে আসলে তাকেও মারপিট শুরু করেন। তাদের মারপিটে ঘটনাস্থলেই বৃদ্ধ নিহত হন। এঘটনায় ভুক্তভোগী মেহেরুনসহ দুই ছেলে ও এক নাতি (শিশু বাচ্চা) গুরুত্বর আহত হয়েছেন। শিশু নাতি রিহান (৭) এর হাত ভেঙে গেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram