ঢাকা
প্রকাশিত : May 12, 2026
আপডেট: May 12, 2026
প্রকাশিত : May 12, 2026

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়াজী নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়ন-এর জোরপুনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর মিয়াজী জোরপুনি গ্রামের আলী মিয়াজীর ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে আলমগীর নিজ খামারে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হন। নিহতের বাবা আলী মিয়াজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram