

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে তাছির উদ্দিন তাছু নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন।
বুধবার (৪ মার্চ) রাতে বিয়ারা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাজিপুর থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, তাছির উদ্দিনের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

