ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩০
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬
আপডেট: মার্চ ৪, ২০২৬
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

সাতকানিয়ায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ, ২ লাখ টাকা জরিমানা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজার সংলগ্ন বান্দরবান মহাসড়কের পাশে অবৈধভাবে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের দায়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় পাহাড় কাটার বিষয়টি নজরে আসে। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, কোনো ধরনের বৈধ অনুমতি বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড় কেটে স্থাপনা নির্মাণের কাজ চলছিল। অভিযানকালে পাহাড়ের একটি অংশ কেটে সমতল করা হয়েছে বলে প্রমাণ মেলে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

স্থানীয়রা জানান, এভাবে পাহাড় কাটা হলে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় কাটা, টপ সয়েল অপসারণ ও পরিবেশবিধ্বংসী সব ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram