ঢাকা
প্রকাশিত : February 26, 2026
আপডেট: February 26, 2026
প্রকাশিত : February 26, 2026

চট্টগ্রামে গরু চুরিতে বাঁধা, মালিককে গুলি করে হত্যা

খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতের হাত থেকে গরু বাঁচাতে গিয়ে গরুর মালিক চন্দন দে নিহত হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ডের সেন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চন্দন দে ও কাজল দে'র মোট ৩টি গরু ডাকাতেরা নিয়ে যায়।

চন্দন দে স্থানীয় রেবতী দে'র ছেলে ও পেশায় কৃষক।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহেদ জানান, ভোর সাড়ে চারটার দিকে সাদা হাইস করে ৫/৬ জনের সশস্ত্র ডাকাত দল কাজল দে ও চন্দন দে'র গরু নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী বাঁধা প্রধান করেন। এসময় ডাকাতেরা গুলি ছুড়লে কৃষক চন্দন দে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু ঘটে। ডাকাতেরা তিনটি গরু যায়।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আটক ও গরু উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, গুলিবিদ্ধ মৃত চন্দন দে'র লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram