ঢাকা
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩২
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৪ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে কুমিল্লা আদালতে প্রেরণ করে মুরাদনগর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। সে বর্তমানে রামধনীমুড়া এলাকায় ভাড়া থাকতো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে নাবালক অবস্থায় পারিবারিকভাবে এক প্রবাসীর সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি ওই কিশোরী তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে গত ১৯ ফেব্রুয়ারি বাবার বাড়িতে ফেরার পথে অভিযুক্ত আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে কুমিল্লার আদালতে নিয়ে গিয়ে বিবাহের একটি এফিটডেভিট কাগজ তৈরি করে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানায়, পলাতক দুই সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram