ঢাকা
২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৮
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬

শ্বশুরকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ ঝরলো পুত্রবধূর

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় শয্যাশায়ী শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেহেনাজ বেগম (৪০) নামের এক গৃহবধূ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ভেলারপাড় চক দুর্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার পিতা জালাল মোল্লা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে পুত্রবধূ মেহেনাজ বেগম অটোরিকশাযোগে বিরামপুরে আসছিলেন। পথিমধ্যে ভেলারপাড় এলাকায় চলন্ত অটোরিকশা থেকে তিনি ছিটকে পাকা সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা অটোরিকশা চলাচলে অধিক সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram