ঢাকা
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৭
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৬

নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে তেলবাহী ট্রাক চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার দুই ছেলে গুরুত্বর আহত হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শফিক উল্যা (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। অপরদিকে আহতরা হলো, তার ছেলে শাকিল (২১) ও মো.একুব (১৯)।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি ট্রাক কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক উল্যা মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তার দুই ছেলেকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রথমে মারা গিছে বলে জানালেও পর চিকিৎসক তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার সূত্রে জানা যায়।

কবিরহাট থানার কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মোটরসাইকেলে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলে ছিলেন। তেলবাহী ট্রাক চাপায় ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দু ছেলে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram