ঢাকা
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৬

চট্টগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে পালালো স্বামী

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছানোয়ারা বেগম নামে এক নারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় নির্জন জঙ্গলে ফেলে পালিয়েছে তার দ্বিতীয় স্বামী—এমন অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালালে ভর্তি করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করেনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ছানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করছিলেন। জানা গেছে, তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত।

অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান (২৭) ফরিদপুর জেলার বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এটি ছানোয়ারার দ্বিতীয় বিয়ে। পূর্বের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে তার যোগাযোগ ছিল না। কিছুদিন আগে তিনি স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দেন বলেও জানা গেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram