ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩০
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমজানে ক্রয়মূল্যে পণ্য বিক্রয় করেও লাভবান শাহ আলম

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাস আসলে বিশ্বে মুসলিম দেশগুলোতে সকল পণ্যের দাম কমলেও বাড়ে শুধু বাংলাদেশে। পবিত্র এ মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কৃষক, শ্রমিকসহ নিম্ন ও মধ্য আয়ের মানুষের কষ্টে দিনযাপন করতে হয়। এসব মানুষের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজান মাসে লাভ ছাড়াই ক্রয়মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য চরকুমিরা গ্রামের মুদি ব্যবসায়ী শাহ আলম।

এ মাসে তিনি দোকানের ৮টি পণ্য বিক্রি করছেন বিনা লাভে। ছোলা (বুট), খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, চিনি, খেজুর, সয়াবিন তেল এসব পণ্যের মূল্য তালিকা তিনি তার দোকানে সাঁটিয়ে দিয়েছেন। মূল্য তালিকা দেখে ক্রেতারা হাসিমুখে পণ্য ক্রয় করছেন। শাহ আলমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, কাউসার হোসাইন, জহিরুল ইসলামসহ আরো কয়েকজন বলেন, সারাদেশে যেখানে পবিত্র রমজান মাস আসলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেয়, ছোট ব্যবসায়ী হলেও আমাদের এলাকার মুদি দোকানদার শাহ আলম রোজাদারদের জন্য উদারতা দেখিয়েছেন। আগে তিনি ২ বছর কেনা দাম থেকে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রয় করতেন। গত বছর থেকে তিনি শুধু ক্রয়মূল্যে পণ্য বিক্রি করছেন। বাজারের দোকান গুলো শাহ আলমের দোকানে পণ্যের দাম অনেক কম। তার এমন উদ্যোগকে সাদুবাদ জানাই।

মাহে রমজান উপলক্ষে গত ৩ বছরও একইভাবে পণ্য বিক্রি করছেন শাহ আলম। গত বছরের ন্যায় এবারও বিনা লাভে পণ্য বিক্রি করাতে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। তাই প্রতিদিন পণ্য ক্রয় করতে আশপাশের গ্রাম গুলো থেকেও ক্রেতারা সদায় করতে আসেন শাহ আলমের দোকানে।

মুদি ব্যবসায়ী শাহ আলম জানান, বছরের অন্য ১১ মাস ব্যবসা করি, তাতেও লাভ কম করার চেষ্টা করি। এতে কাস্টমার বেশি আসে। রমজান মাস আসলে মুুসলিম দেশ গুলোতে পণ্যের দাম কমিয়ে দেয়া হয় যেন, মানুষের এবাদত করতে কষ্ট না হয়। আমাদের দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। এলাকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করেছি, দুই বছর কেনা দাম থেকে ১ টাকা লাভে বিক্রি করেছি। গত বছর ও এবছর ক্রয়মূল্যে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় ৮টি পণ্য বিক্রি করছি।

এদিকে শাহ আলমের এ উদ্যোগ প্রসংশার দাবি রাখে বলে জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অন্য ব্যবসায়ীরা এখান থেকে শিক্ষা নিতে পারে। পণ্যের দাম কমিয়ে রাখলে নিম্ন আয়ের ভোক্তাদের অনেক উপকার হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram