ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪ টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায়, চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুনের ছেলে অটোরিকশার চালক ফারুক (৪২) ও বাসের যাত্রী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ছেলে মিজানুর রহমান (৪৮) ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করেছে। নিহত দুটো লাশ পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় আহত ৭ জন বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram