ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের পরাজয়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে বড় দুই দল থেকে মনোনয়ন নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে আপন দুই ভাই। ভোটের ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লার প্রার্থী মো.মোস্তাফিজুর রহমান এর কাছে হেরে গেলেন আপন বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) মনোনীত প্রার্থী মো.আজিজুর রহমান।

জানা গেছে, দেশব্যাপী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফলে ছোট ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাড়িপাল্লার প্রার্থী মো.মোস্তাফিজুর রহমান ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আপন বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো.আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে ৫৭ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন। ছোট ভাইয়ের নিকট বড় ভাইয়ের পরাজয় বিষয়টি এখন চিলমারীতে টক অব দ্যা চিলমারীতে পরিণত হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram