ঢাকা
প্রকাশিত : February 12, 2026
আপডেট: February 12, 2026
প্রকাশিত : February 12, 2026

উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে রুবেল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক রুবেল হোসেন উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা (১৪৫) কেন্দ্রে সে এক প্রবাসীর ভোট দেওয়ার চেষ্টা করে বলে জানা গেছে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে যাচাই-বাছাইয়ে জাল ভোট দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম আরিফ বলেন, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram