ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৩
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬

লাঠি এবং প্রতিবেশীর কাঁধে ভর করে ভোট দিলেন পঁচাত্তরোর্ধ্ব বৃদ্ধ ভাটু মিয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বৃহস্পতিবার একযোগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন রমনা ইউনিয়নের জোড়গাছ বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল বাড়ার সাথে সাথে বাড়ছিল ভোটারদের উপস্থিতি। সেই ভিড়ের মধ্যেই সবার নজর কারেন ৭৫ বছর বয়সী ফজলুল হক ভাটু।

ভট্টোপাড়া এলাকা থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ভোট দিতে এসেছেন। ডান হাতে একটি লাঠি, পাশে এক পরশির কাঁধ। বয়সের ভার আর শারীরিক দুর্বলতা তাকে থামাতে পারেনি। ধীরে ধীরে হেঁটে কেন্দ্রে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেন। পরে ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তায় ভোটকক্ষে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দিয়ে বেরিয়ে ফজলুল হক বলেন, 'কষ্ট হয়, তবু ভোট না দিলে মন শান্তি পায় না। যতদিন পারি, ভোট দেব।'

বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৬ জন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) রাজু আহম্মেদ জানান, বয়স্ক ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তা রাখা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram