ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৪৫
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬

পুঠিয়ায় নছিমনের ধাক্কায় ঝরলো অটোচালকের প্রাণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় নছিমন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামকৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম তার অটোরিক্সা নিয়ে পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমনের সঙ্গে তার অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গেলে রবিউলের মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক নছিমনটি আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। তবে নছিমনের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram