ঢাকা
প্রকাশিত : November 20, 2025
আপডেট: November 20, 2025
প্রকাশিত : November 20, 2025

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আড়ানগড় ইউনিয়নের গকুল গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে।

থানা পুলিশ জানান, গত ২৪ সালের ৫ অক্টোবর শনিবার উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ককটেল বিস্ফোরক ঘটনায় ওই এলাকার রাজু হোসেন নামে একজনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার করা হয়। ওই মামলায় ২৬ জনকে আসামি ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-০৬।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা জানান, আসামিকে মামলার প্রেক্ষিতে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram