ঢাকা
প্রকাশিত : October 24, 2025
আপডেট: October 24, 2025
প্রকাশিত : October 24, 2025

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কার্ভাড ভ্যানে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. ফাহিম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি সড়ক পার হওয়ার সময় পেকুয়া অভিমুখী কার্ভাড ভ্যানের (ঢাকা-মেট্রো-ট: ১৫-১১৯৩) নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ভ্যানটি জব্দ করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে।

বাঁশখালী থানার এস.আই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram