ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৬
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল, কোনা জাল দিয়ে মাছ ধরার সময় ২৫ জেলেকে আটক করা হয়েছে। একেই সময়ে এছাড়াও প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৪০০ টি প্লাস্টিক চাই,৭ টি নৌকা জব্দ করা হয়।

সোমবার দুপুরে থেকে রাত ৮ টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওর এলাকায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে পুলিশ, আনসার সদস্যগণ, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক ২৫ জনকে আটক করে। এছাড়াও প্রায় ১২০০০ মিটার কারেন্ট জাল, ৪০০ টি প্লাস্টিক চাই, ৭ টি নৌকা জব্দ করা হয়। পরে আটককৃত ২২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ১০৬০০০ (এক লক্ষ ছয় হাজার টাকা) জরিমানা করা হয়। এবং ৩ জনকে বয়স বিবেচনায় মুচলেকা গ্রহণ পূর্বক অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান, হাওর এলাকার মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram