ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৮
প্রকাশিত : সেপ্টেম্বর ৯, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৯, ২০২৫

ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলের চুরির অভিযোগে পিতা কার্তিক চন্দ্র রায় (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার নিহতের ছেলে ককিল চন্দ্র বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন (নং-১২)। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামি স্থানীয় হরি কিশোর, তপন চন্দ্র, ডালিম চন্দ্র, নবদেব ও রতন চন্দ্রকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের ওপর হামলা চালায়। এ সময় উপর্যুপরি কোপের আঘাতে গুরুতর আহত হয়ে কার্তিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ককিল চন্দ্র ও কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও স্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram