ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৭
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৫
আপডেট: আগস্ট ১৭, ২০২৫
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৫

কুলিয়ারচরে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পরিসংখ্যান কর্মকর্তা নিহত

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালিবাহী ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহতের নাম জয়নাল আবেদীন (২৫)। তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৭ মাস আগে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদান করেন। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বলে জানা গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে জয়নাল আবেদীন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কুলিয়ারচরে কর্মস্থলে আসার পথে রামদী ইউনিয়নের কামালিয়া কান্দি নামকস্থানে পৌছলে বালুবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জয়নাল আবেদীন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর ট্রাক্টর চালক পালিয়ে যায়।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সামিয়া জানান, নিহত জয়নাল আবেদীনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। সে গত ৬/৭ মাস আগে এ হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram