

কেরানীগঞ্জ প্রতিনিধি: জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার। দেশের ক্রান্তিকালে একমাত্র জিয়া পরিবারই জাতির পাশে থাকেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
আজ শুক্রবার (১৫ অগাস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে। ১৬ বছর দেশের জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলো। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই । আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঁনচালের ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালীউল্লাহ সেলিম, ঢাকা জেলা যুবদের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ শিকদার, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু প্রমুখ।

