ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৭
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৫
আপডেট: জুলাই ৩০, ২০২৫
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৫

দোকান ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে পি‌টি‌য়ে হত্যা কর‌লো বিএন‌পির নেতাকর্মী

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতি‌নি‌ধি: নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজা‌রে মাত্র ১০ হাজার টাকা ব‌কেয়া দোকান ভাড়া চাওয়ায় দোকান মা‌লিক‌কে পি‌টি‌য়ে হত্যা ক‌রেছে বিএন‌পির সুমনপন্থী নেতাকর্মীরা। বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মাহমুদপুর ইউনিয়‌নের সালমদী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

নিহ‌তের নাম জাহাঙ্গীর হো‌সেন (৫৮)। সে ঐ এলাকার তা‌লেব আলীর ছে‌লে। নিহত জাহাঙ্গীর পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সালমদী বাজা‌রে তার এক‌টি মুদি দোকান র‌য়ে‌ছে। এছাড়া ঐ বাজা‌রে তার আরও ৩‌টি দোকান র‌য়ে‌ছে।

নিহ‌তের ছে‌লে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রী মামুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না।

বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রে। ঐ সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মেম্বার জাহাঙ্গীর‌কে চড় দেয়। এখবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ আরও ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়ের ভেত‌রেই এলোপাতা‌ড়ি মারধর ক‌রে। গুরুতর আহতবস্থায় জাহাঙ্গীর‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌তে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার পর থে‌কে বিএন‌পি নেতা তোতা মেম্বার ও তার অনুসা‌রীরা আত্ম‌গোপ‌নে চ‌লে যান। নিহতের ছেলে রাসেল আরো জানান, ভাড়ার বিষয়টি বিএনপির নেতা সুমনকে জানানো হয়েছিল।

আড়াইহাজার থানার ও‌সি না‌সির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, ঐ ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেফতা‌রে পু‌লিশ অ‌ভিযান শুরু ক‌রে‌ছে। নিহ‌তের প‌রিবার থে‌কে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram