ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৮
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫
আপডেট: জুলাই ১৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এনসিপির

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা ও সুনামগঞ্জ, ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কতৃক দুই বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের কর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলের কাছেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উপস্থিত নেতাকর্মীরা এই ককটেল হামলার নিন্দা জানান।

এর আগে নেতাকর্মীরা বলেন, ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তবে নব্য ফ্যাসিবাদদের সেই চেষ্টা সফল হবে না।

তারা আরও বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ড নব্য ফ্যাসিবাদকে নির্দেশ করছে। এজন্য সরকারকে সব অন্যায়ের বিরুদ্ধে কঠোর হতে হবে। তা না হলে দেশকে চাঁদাবাজ মুক্ত করা সম্ভব হবে না।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram