ঢাকা
প্রকাশিত : August 1, 2026
আপডেট: August 1, 2026
প্রকাশিত : August 1, 2026

রেকর্ড দামে সুগন্ধি চাল, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। এক মাসের ব্যবধানে মানভেদে কেজি প্রতি দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা। পাইকার ও দোকানিরা বলছেন, রফতানি বেড়ে যাওয়ায় এসব চালের স্থানীয় পর্যায়ে দাম বেড়েই চলছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লাফিয়ে বাড়ছে খোলা পোলাওয়ের চালের দাম। কয়েক মাস আগের ১৬০ টাকা কেজির চাল এখন হাঁকা হচ্ছে ১৭০-২০০ টাকা। প্যাকেট চালের কেজি আগে থেকেই ২১০ টাকা।

এ বিষয়ে দোকানিরা বলছেন, সুগন্ধি চালের রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। দামে তারই প্রভাব পড়েছে।

চালের পাইকারেরা অভিযোগ করে বলেন, প্রবাসীদের কাছে চিনিগুড়া চালের বাড়তি চাহিদা থাকায় রফতানি চাহিদা বেড়েছে। এ কারণে অনেকে অবৈধ মজুদও করছেন।

এ বিষয়ে ক্যাব সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, বাজারে চালের কোনো সংকট নেই। তবে ধারণা করছি, অতি মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।

এদিকে, রফতানি উন্নয়ন ব্যুরো- ইপিবির তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরে, দুই দফায় মোট ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram