ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১২
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক

মাঠের লড়াইয়ে তিনি ছিলেন দলের শেষ ভরসা, গোলপোস্টের অতন্দ্র প্রহরী। রাজনীতিতে নামার পর রাজপথের লড়াইয়েও ছিলেন সামনের সারিতে। এবার সেই ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে হারলেও টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির এই নেতা।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানেই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল হক। বাংলাদেশের ইতিহাসে এর আগে অনেক ক্রীড়াবিদ ও সংগঠক সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীত্ব পেলেও, টেকনোক্র্যাট কোটায় (সংসদ সদস্য না হয়েও মন্ত্রী) কোনো সাবেক ক্রীড়াবিদের মন্ত্রী হওয়ার নজির এটিই প্রথম। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং আরিফ খান জয়ের পর তৃতীয় সাবেক ফুটবলার হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব কাঁধে নিলেন তিনি।

নির্বাচনে আমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে লড়লেও জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেনের কাছে পরাজিত হন। তবে সংবিধান অনুযায়ী মন্ত্রীসভার মোট সদস্যের ১০ শতাংশ টেকনোক্র্যাট হতে পারেন। সাধারণত দলের প্রতি ত্যাগ, বিশেষ দক্ষতা ও অপরিহার্যতা বিবেচনায় এই কোটায় নিয়োগ দেওয়া হয়। আমিনুল হকের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ক্রীড়াঙ্গনে তার গ্রহণযোগ্যতাই তাকে এই পদে আসীন করেছে।

ক্রীড়াঙ্গন থেকে এর আগে সাদেক হোসেন খোকা, হারুনুর রশিদ, সালাম মুর্শেদী, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসানের মতো অনেকেই সংসদে গিয়েছেন। কিন্তু সংসদ সদস্য না হয়েও সরাসরি মন্ত্রীত্ব পাওয়ার রেকর্ডটি নিজের করে নিলেন আমিনুল হক।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram