ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৩
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন যে ৭ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে ২১৩টি আসনে বিএনপি জোট ও জামায়াতসহ ১১ দলীয় ঐক্য ৭৭ আসনে জয় পেয়েছে। এরইমধ্যে ৭ আসনে নারী প্রার্থী জয় লাভ করেছে। বিএনপি থেকে ৬জন ও দলটি থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তারা হলেন: ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

এদিকে, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। এছাড়াও গণভোটের তথ্যও জানান।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ২ হাজার ১৭ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র ৮৫ জন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram