ঢাকা
প্রকাশিত : July 15, 2025
আপডেট: July 15, 2025
প্রকাশিত : July 15, 2025

মবের মাধ্যমে বিশৃঙ্খলা করে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে: রিজভী

দেশে অরাজকতা ও মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ভুলতায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের কাছে যে কর্মীর বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে।

এই অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram