ঢাকা
প্রকাশিত : November 10, 2024
আপডেট: November 10, 2024
প্রকাশিত : November 10, 2024

গভীর রাতে রাজধানীর হানিফ ফ্লাইওভারে ট্রাকে আগুন

রাজধানীর হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি আলুবোঝাই ট্রাকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস থেকে আরও জানায়, আলুবোঝাই ট্রাকটি যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ওঠার সময়; ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ট্রাকে, পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

তবে, ওই ট্রাকে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram