ঢাকা
প্রকাশিত : November 23, 2026
আপডেট: November 23, 2026
প্রকাশিত : November 23, 2026

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, মাঝির ২ মাসের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্রে অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট, একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ২০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল উত্তরে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ এ অভিযান চালায়। এ সময় বোটটি থেকে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বোটের প্রধান মাঝিকে দুই মাসের কারাদণ্ড দিয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। আটক অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। হাঙর, শাপলাপাতা মাছ, বোট ও জালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram