ঢাকা
প্রকাশিত : November 2, 2026
আপডেট: November 2, 2026
প্রকাশিত : November 2, 2026

মজুরি বোর্ড গঠনের পর কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শ্রমিকরা

ন্যূনতম মজুরি ও ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের পর সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাতেও শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।

শ্রমিক সংগঠনের নেতারা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে তাদের প্রত্যাশা, গঠিত বোর্ড আগামী দুই মাসের মধ্যে কার্যক্রম শেষ করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেবে।

সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের নাম ব্ল্যাকলিস্টে না রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য দাবিও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এখন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram