ঢাকা
প্রকাশিত : October 24, 2026
আপডেট: October 24, 2026
প্রকাশিত : October 24, 2026

কক্সবাজারের দ্য সী প্রিন্সেস হোটেলে আগুন

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স আবাসিক হোটেলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে দ্রুত সবাইকে বের করে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকার জেনেরেটর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলেই যায় একটি ইউনিট। ইউনিটটি পৌছার আগেই হোটেলের কর্মচারীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

হোটেলটির পরিচালক কুতুব উদ্দিন জানান, লোডশেডিং এর কিছুক্ষণ পরপর জেনারেটর চলতো। এক পর্যায়ে শট সার্কিট থেকে আগুন লেগে গেলে সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তার দাবী, হোটেলে ২০ সদস্যের একটা ফায়ার সার্ভিসের ট্রেনিংপ্রাপ্ত টিম রয়েছে।

তিনি বলেন, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হোটেলের প্রত্যেকটি কক্ষ থেকে সব পর্যটককে নিরাপদে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে, কেউ হতাহত হয়নি।

এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram