ঢাকা
প্রকাশিত : October 20, 2026
আপডেট: October 20, 2026
প্রকাশিত : October 20, 2026

চাঁপাইনবাবগঞ্জে সড়কের ধারে পড়ে ছিল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের ধারে একটি হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার হলদেগাছী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসায়ী ছিলেন।

ওসি বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ সকালে ভোলাহাট-রহনপুর সড়কের হলদেগাছী এলাকা থেকে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল। তার পরিবারের সদস্যরা দাবি করেছে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে দুর্ঘটনার কোন প্রত্যক্ষদর্শী নেই।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে আব্দুল আওয়ালের মৃত্যুর কারণ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram