ঢাকা
প্রকাশিত : October 19, 2026
আপডেট: October 19, 2026
প্রকাশিত : October 19, 2026

মহাষ্টমী ও কুমারী পূজা আজ

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে চলছে মহামায়ার আরাধনা। অষ্টমীর পূজায় বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমারীকে আজ দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

আজ সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি আর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে অষ্টমীর পূজা। এই দিনেই কোলাসুরকে বধ করেছিলেন দেবী। তাই আজকের দিনে ১ থেকে ১৬ বছর বয়সী অজারপুষ্পা সুলক্ষণা কুমারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তরা।

সূর্যোদয়ের আগে থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনের শুরু হয় মহাষ্টমীর কল্পারম্ভ ও বিজিত পূজা। সকাল সাড়ে ৯টায় আসনে অধিষ্ঠিত হবেন দেবী কুমারী। এরপর পঞ্চনৈবেদ্যে পেতে চলবে তার আরাধনা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram