ঢাকা
প্রকাশিত : September 30, 2026
আপডেট: September 30, 2026
প্রকাশিত : September 30, 2026

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

কুড়িগ্রাম প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোন কলঙ্ক বিএনপি নেবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠ করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে।

যে সময় সারের সংকটের কথা বলা হয়েছিল সেসময় সারা দেশে সারের সংকট ছিল না। কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। এর সাথে একটি রাজনৈতিক দল ও ফ্যাসিস্ট সরকারের কিছু ডিলার জড়িত ছিল। এ কারণে প্রতি ইউনিয়নে আরও একজন থেকে ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি৷

এসময় তিনি আরও বলেন, কুড়িগ্রামসহ যেসব জেলায় জামায়াতে ইসলামীর এমপি ছিল সেসব এলাকায় সারের সংকট হয়েছিল। আর যেসব আসনে বিএনপির সংসদ সদস্য ছিল সেখানে সারের সংকট হয়নি। একটি রাজনৈতিক দল জনগণের কাছে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য এ সংকট তৈরি করেছে। আগামী দিনে সারের কোন সংকট হবে না।

তিনি বলেন, জাতীয় সংসদে দাড়িয়ে বিরোধী দলীয় নেতা বলেছিলেন বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা বিএনপি সরকার উত্তারাধিকার সূত্রে পেয়েছে।
সাময়িকভাবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কিছু সমাধান হয়েছে। তবে পূর্ণাঙ্গ রুপে সমাধান হতে আরও কিছুটা সময় লাগবে।

এসময় দেশে আইন শৃংখলার প্রশ্নে তিনি বলেন, বিরোধী দল যেকোন বিষয়ে সরকারের উপর দায় চাপাবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে জেলার আইনশৃঙ্খলা মিটিংয়ে যোগ দেয়ার আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক অন্নপুর্ণা দেবনাথ, জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram