ঢাকা
প্রকাশিত : September 7, 2026
আপডেট: September 7, 2026
প্রকাশিত : September 7, 2026

সবুজবাগে কাতার প্রবাসী যুবককে হত্যা

রাজধানীর সবুজবাগে কাতার প্রবাসী এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি বান্ধবীর বাসায় বেড়াতে এসেছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সবুজবাগের একটি বাসায় ভাড়া থাকেন এক নারী শিক্ষার্থী। তার অনলাইন ব্যাবসাও রয়েছে। রোববার বিকেলে সেখানে যান প্রবাসী বন্ধু সিফাত। এসময়, এলাকার কয়েকজন যুবক বাসায় ঢুকে সিফাতের ওপর চড়াও হয়। ধস্তাধস্তির সময় কয়েকজনকে ছুরিকাঘাত করেন সিফাত।

পরে, সিফাত বাসার নিচে নামলে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে আহত সিফাতের মৃত্যু হয়।

সিফাত যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের বাসিন্দা। তার বান্ধবী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram