ঢাকা
প্রকাশিত : July 26, 2026
আপডেট: July 26, 2026
প্রকাশিত : July 26, 2026

আজ বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই আছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকও করেছেন তিনি। আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছেড়ে গুলশানে তার নিজ বাসায় ওঠার কথা রয়েছে।

মূলত, মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে—বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি? জানা গেছে, বঙ্গভবন ছেড়ে মো. সাহাবুদ্দিন উঠবেন রাজধানীর গুলশানে নিজের ফ্ল্যাটে। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তাও।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর-এসএসএফ। নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram