ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৫
প্রকাশিত : জুলাই ১১, ২০২৬
আপডেট: জুলাই ১১, ২০২৬
প্রকাশিত : জুলাই ১১, ২০২৬

বন্যায় ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারে লাখো মানুষের জীবন দুর্বিষহ

কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। পানিবন্দি কয়েক লাখ মানুষ পড়েছেন চরম বিপাকে।

এর মধ্যে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি উপচে তলিয়েছে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দি লাখ লাখ মানুষ ভুগছেন খাদ্য সংকটে। চট্টগ্রামের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে। তবে কিছু এলাকায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা।

রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়িসহ নিচু এলাকাগুলো টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনও জলাবদ্ধ। বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় তিন কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

থেমে থেমে বৃষ্টি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি। নিচু এলাকা থেকে পুরোপুরি নেমে গেছে চেঙ্গী নদী ও আশপাশের ছড়া-খালের পানি। শুরু হয়েছে যান চলাচল। তবে, ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজারও পরিবার।

এদিকে, ভারী বৃষ্টি কমলেও এখনও প্লাবিত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram