ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৫
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬
আপডেট: জুলাই ১০, ২০২৬
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬

দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবে না যাতে সরকারের বদনাম হয়: আইনমন্ত্রী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শুক্রবার সকাল ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান দলীয় কোনো সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন, তবে এমন সুবিধা আমরা দেবো না, যা সরকারের বদনাম করে বেড়ায়। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তি লাভ হতে পারে কিন্তু এই চাঁদাবাজের কারণে সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমার দাগ সরকার নেবে না।

উক্ত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুল ইসলাম হিটু, শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমানসহ প্রমুখ।

এছাড়াও মন্ত্রী দুপুরে উপজেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন। বিকালে শৈলকুপা উপজেলার ৭ নং হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া, গোবিন্দপুর ও সাধুহাটি বাজারে জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram